
নাটোর প্রতিনিধিঃ নাটোরের লালপুরে একসাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন রেখা খাতুন (২৩) নামে এক গৃহবধূ। শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গোপালপুরে মুক্তার জেনারেল হাসপাতালে এই তিন যমজ শিশুর জন্ম হয়। রেখা খাতুন একই উপজেলার ঢুষপাড়া গ্রামের সাগর ইসলামের স্ত্রী।
নবাগত শিশু তিনটির বাবা সাগর ইসলাম জানান, তিনি একজন কৃষক ‘দুই পুত্রসন্তান ও এক কন্যাসন্তান একসঙ্গে জন্মগ্রহণ করায় তিনি খুবই খুশি হয়েছেন। তার স্ত্রী ও সন্তানেরা সুস্থ আছেন। মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করে তিনি নবাগত সন্তানের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন তিনি । জেনারেল হাসপাতালটির ডাক্তার আনোয়ার হোসেন জানান, অপারেশনের মাধ্যমে একসঙ্গে তিন শিশুর জন্ম গ্রহণ করেছে। মা ও শিশুরা সবাই সুস্থ আছেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান