
আরিফুল ইসলাম আরিফ,ময়মনসিংহের ভালুকা প্রতিনিধিঃ-“স্মার্ট জাতীয় পরিচয়পত্র করে-পরিচয় দিন গর্ব করে” স্লোগানকে সামনে রেখে ২১শে অক্টোবর বৃহস্পতিবার সকালে উপজেলার শহীদ নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ৭নং মল্লিকবাড়ী ইউনিয়নের সকল ওয়ার্ডের ভােটারদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এসএম আকরাম হোসাইনের সভাপতিত্বে স্মার্ট জাতীয় পরিচয়পত্র উদ্বোধন করেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ মাহমুদুল হাসান,শহীদ নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জীবন নাহার,উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মাহবুবুল আলম বাচ্চু,ভালুকা দলিল লেখক সমিতির সভাপতি নুরে আলম সিদ্দিকী স্বপন,সংসদ সদস্যের একান্ত সচিব সৌমিত্র চক্রবর্তী নিপুন,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজীব,ইউনিয়ন যুবলীগের সভাপতি হাবিবুল্লাহ সবুজ,মোঃ মোতালেব হোসেন মন্ডল,প্রভাষক খসরু মাহমুদ রনি,রাকিব উদ্দিন আহমেদ,ইউপি সদস্য শামসুল হক,অফিসের স্টাফ টিম লিডার নির্বাচন সেলিম মিয়া,আবুল হোসেন,মোঃ কাজল মিয়া সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ,স্থানীয় মুক্তিযুদ্ধারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল