
এম এ রাশেদ বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে আরসিসি রাস্তার ঢালাই কাজ উদ্বোধন করলেন ৩ নং মাঝিরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ৩ নং ওয়ার্ডের ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের মেম্বার পদপ্রার্থী তারেক হোসেন সুমন। রবিবার সকাল ১০ ঘটিকার সময় মাঝিড়া বাইপাস সড়ক থেকে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ পর্যন্ত ২৫০ ফিট রাস্তা সিসি করণ ঢালায় কাজের উদ্বোধন করা হয়। এল জি এস পি ৩ এর আওতায় ১ লক্ষ ৪০ হাজার টাকা ব্যয় এ রাস্তাটির কাজ শুরু করা হয়েছে । উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ৩ নং ওয়ার্ড মেম্বার তারেক হোসেন সুমন, উপজেলার সহকারি ইঞ্জিনিয়ার মোখলেছুর রহমান, বাবুল সরকার, নুরুল ইসলাম, প্রমুখ এ সময় এলাকাবাসী বলেন দীর্ঘদিনের সমস্যা এবার সমাধান হয়েছে। বর্ষার মৌসুমে এই এলাকাবাসীর এবং অত্র স্কুল এর শিক্ষার্থীদের যাতায়াতের যে সমস্যা ছিল সেটি লাঘব হয়েছে।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ