
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চেয়ারম্যান হিসেবে নৌকার মনোনয়ন চেয়েছেন রুবেল হোসেন সুরুজ। উপজেলার উধুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রুবেল হোসেন সুরুজ দিঘলগ্রামের ৬নং ওয়ার্ড আঃলীগের সদস্য আমজাদ হোসেনের ছেলে। রুবেল ছাত্র জীবনে ঢাকার তেজকুনিপাড়া ইউনিট ছাত্রলীগের সদস্য ছিলেন, এছাড়াও উধুনিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড যুবলীগের ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে তিনি ছাত্র জীবন থেকেই আঃলীগের বিভিন্ন কর্মসূচী, জামাত বিএনপির তান্ডব সহ দলীয় কাজে সক্রিয় ছিলেন। বর্তমানে রুবেল হোসেন সুরুজ উল্লাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সক্রিয় রাজনীতি করছেন।
সাবেক এই মেধাবী ছাত্রনেতা পারিবারিক ভাবে আঃলীগ ও বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করেন। আওয়ামী পরিবারের সদস্য ক্লিন ইমেজের উধুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী রুবেলে হোসেন সুরুজ আঃলীগ থেকে মনোনয়ন পেলে বিপুল ভোটে নির্বাচিত হয়ে প্রত্যান্ত এলাকা উধুনিয়া ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা উন্নত, ডিজিটাল সেবা, বর্তমান সরকারের উন্নয়নে কাজ করে যাবেন।
উল্লাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রুবেল হোসেন সুরুজ বলেন আমরা পারিবারিক ভাবে আওয়ামী লীগের রাজনীতি করে আসছি। আঃলীগের দূর সময় আমার পরিবার কখনো বঙ্গবন্ধুর আদর্শ থেকে পিছপা হয়নি। তিনি আরো জানান আমার দল আওয়ামী লীগ থেকে যদি আমাকে উধুনিয়া ইউপি চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দেয় তাহলে বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যান্ত অঞ্চল উধুনিয়াকে মডেল এলাকা হিসেবে গড়ে তুলবো। সংসদ সদস্য তানভীর ইমামের দিকনির্দেশনা নিয়েই সরকারের উন্নয়নে কাজ করে যাবো।

আরও পড়ুন
তোফায়েল আহমেদ আর নেই
এনসিপির ২২ নেতার একযোগে পদত্যাগ
যে কোনো সময় ছাত্রদলের নতুন কমিটি, সাধারণ সম্পাদক পদে আলোচনায় যারা