
ইসমাইল হোসেন পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পোরশায় জন্ম হওয়া জোড়া লাগা শিশু হালিমা ও ফাতেমা আজ ইসলামী ল্যাব হাসপাতালে ইন্তেকাল করেন।
গত ২ অক্টোবর ২০২১ রোজ শনিবার উপজেলার সারাইগাছি ইসলামী ল্যাব এন্ড হসপিটাল মোঃ জাহাঙ্গীর হোসেন এর স্ত্রী ফিরোজা বেগমের জন্ম হওয়া জোড়া লাগা যমজ শিশু দুটি আজ দুপুরের পরে ইন্তেকাল করেন বলে সূত্র জানায়।
যদিও তাদের অপারেশন নিয়ে মাথায় বড় চিন্তা ছিল তবুও শিশু দুটিকে নিয়ে এ বাবা মা বেশ খুশিতে ছিলেন। তাদের প্রথম সন্তান এ কদিন অতি যত্ন ও মায়ায় তাদেরকে আগলে রেখেছিলেন এবং আদর করে নাম রেখে ছিলেন হালিমা খাতুন ও ফাতেমা খাতুন কিন্তু আল্লাহ তায়ালা আর তাদেরকে দুনিয়াতে রাখলেন না নিয়ে গেলেন। এতে শিশুটির বাবা মা কান্নায় ভেঙ্গে পড়েন। উক্ত জন্ম হওয়া ইসলামী ল্যাব হাসপাতালেই তাদের ইন্তেকাল হয়। জন্মের পর থেকে তাদেরকে ওই হাসপাতালেই সেবা যত্নের জন্য রেখে ছিলেন তারা।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ