হোম » সারাদেশ » আমতলীতে বাল্যবিবাহের জন্য বরের কারাদন্ড।

আমতলীতে বাল্যবিবাহের জন্য বরের কারাদন্ড।

বরগুনা প্রতিনিধি: বরগুনায় বাল্য বিয়ের অপরাধে বর মোঃ জহিরুল ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল ইসলাম। শুক্রবার রাতে আমতলী উপজেলার আরপাঙ্গাশীয়া ইউনিয়নের চরকগাছিয়া গ্রামে কনের বাড়ীতে এ দন্ড দেন।
জানাগেছে, আমতলী উপজেলার চরকগাছিয়া গ্রামের তোফাজ্জেল আকনের নবম শ্রেনীতে পড়ুয়া কন্যা কুলসুম আক্তারকে তালতলী উপজেলার ছোটবগী গ্রামের বারেক হাওলাদারের ছেলে জহিরুল ইসলামের সাথে বিয়ের আয়োজন করে পরিবার। খবর পেয়ে আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ নাজমুল ইসলাম কনের বাড়ীতে উপস্থিত হয়। এ সময় কনে পক্ষের লোকজন পালিয়ে যায় কিন্তু বর মোঃ জহিরুল ইসলামকে স্থানীয় লোকজন ও পুলিশ আটক করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করে।
আদালতের বিচারক মোঃ নাজমুল ইসলাম বাল্য বিয়ে নিরোধ আইনের ২০১৭ এর ৭(১) ধারায় বর মোঃ জহিরুল ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন। শনিবার (৯অক্টোবর) পুলিশ বরকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছেন। আমতলী থানার ওসি মোঃ শাহ আলম হাওলাদার বলেন, তিন মাসের দন্ডপ্রাপ্ত আসামী বর জহিরুল ইসলামকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ নাজমুল ইসলাম বলেন, বাল্য বিয়ে দিবে না মর্মে কনের পক্ষ থেকে মুচলেকা রেখে বর জহিরুল ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!