হোম » সারাদেশ » দাগনভূঞায় এক কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার।

দাগনভূঞায় এক কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার।

মোঃআবদুল মুনাফ পিন্টুঃ ৫ অক্টোবর সকালে দাগনভূঞায় এক কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।  পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দাগনভূঞা পৌরসভার সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ রাশেদ  লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ  থানার নলডগী গ্রামের সিরাজ মিয়ার ছেলে। অপর মাদক ব্যবসায়ী মোঃ সুজন লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার কাশিপুর গ্রামের কবির আহম্মেদের ছেলে। দাগনভূঁঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইমতিয়াজ আহমেদ জানান, গ্রেফতারকৃত ২ মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!