
মোঃআবদুল মুনাফ পিন্টুঃ ফেনী সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা নূরুল আমিন (৮৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি…রাজেউন) । গত শুক্রবার (১ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি দুই ছেলে, ৪ মেয়ে, স্ত্রী ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গত শনিবার (২ অক্টোবর) সকাল সাড়ে দশটায় জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময় ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া এবং স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগন উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা নূরুল আমিন বাংলাদেশ বিমানবাহিনীতে কর্মরত ছিলেন। তিনি ফেনী সদর উপজেলার ২নং পাঁচগাছিয়া ইউনিয়নের (৯নং ওয়ার্ড) বিরলী গ্রামের মেহের আলী সওদাগর বাড়ির মৃত জদু মিয়ার ছেলে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল