
নারায়ণগঞ্জে প্রাইভেট কার চালানোর ছব্দবেশে মাদক বিক্রির সময় মো. অপু আহমেদ রাফি (২৩) নামের এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় রাফির কাছ থেকে র্যাব ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ র্যাব মাদক বিক্রির কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি আটক করে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলার সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাং রোড এলাকায় এই মাদক বিরোধী অভিযান চালায় র্যাব-১১। মঙ্গলবার বিকালে এক প্রেস বার্তায় বিষয়টি তথ্যটি নিশ্চিত করেন র্যাবের মিডিয়িা অফিসার লে. কমান্ডার মাহমুদুল হাসান। রাফি কুমিল্লা জেলার দেবিদ্বার থানাধীন হোসেনপুর এলাকার মৃত শাহাবুদ্দিন এর ছেলে।
সে দীর্ঘদিন যাবৎ প্রাইভেটকার চালকের পরিচয় দিয়ে অভিনব পদ্ধতিতে ট্রাভেল ব্যাগে করে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে আসে। পরে তা ঢাকা ও নারায়ণগঞ্জ এর আশেপাশের এলাকায় সরবরাহ করে। মাদক বিক্রি তার পেশা এবং প্রাইভেটকার চালানো তার ছদ্মবেশ মাত্র। রফির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ