
মোঃ মাসুদ রানা রাশেদ: মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) লালমনিরহাট সরকারি কলেজের হলরুমে বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট জেলা শাখার আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা’র ৭৫তম শুভ জন্মদিন উদযাপন উপলক্ষে দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ও লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান। সম্মানিত অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাড. সফুরা বেগম রুমী।
বিশেষ অতিথি ছিলেন লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর মোঃ খায়রুল কবীর। এ সময় বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান, লালমনিরহাট সরকারি কলেজের কর্মকর্তা-কর্মচারীসহ বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান