হোম » সারাদেশ » না’গঞ্জে র‍্যাব-১১’র অভিযানে ৯ ড্রাম চোরাই তেলসহ আটক-২

না’গঞ্জে র‍্যাব-১১’র অভিযানে ৯ ড্রাম চোরাই তেলসহ আটক-২

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জে র‌্যাব-১১’র অভিযানে ৯ ড্রাম ভর্তি চোরাই ডিজেলসহ তেল চোরাই চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার ভোরে জেলার সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতরা হলো সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল বাড়িপাড়া এলাকার মৃত হাবিবুল্লাহ এর ছেলে মো. নাঈম (৩০) ও জামালপুর জেলার সরিষাবাড়ী থানাধীন ভাটারা এলাকার মো. জাহিদ হাসান মিসকিন (১৯)। রোববার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন আদমজীনগর র‌্যাব-১১এর মিডিয়া অফিসার উপপরিচালক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান।

বার্তায় র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জে চালানো এই অভিযানে তেল চোর চক্রের দুই সদস্যকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়েছে। এই সময় ৯টি ড্রামে ১ হাজার ৮৯০ লিটার চোরাই ডিজেল উদ্ধার করা হয়। তারা চোরাই তেল কেনাবেচা সিন্ডিকেটের সক্রিয় সদস্য। গ্রেপ্তারকৃতরা পরষ্পরের যোগসাজশে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে এবং অবৈধ উপায়ে জ্বালানী তেল সংগ্রহ করে কেনাবেচা করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা। তাদের বিরূদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়েছে। র‌্যাবের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র‌্যাব।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!