
মিজানুর রহমানঃ ইতিমধ্যে বইতে শুরু করেছে ইউপি নির্বাচনের হাওয়া, নিজ নিজ এলাকায় নির্বাচনী গণসংযোগ করে ব্যস্ত সময় পার করছেন মনোনয়ন প্রত্যাশীরা লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নে নৌকার মাঝি হয়ে ইউনিয়ন কে মডেল হিসেবে গড়ে তুলতে চান লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সদস্য ও হাতীবান্ধা উপজেলার আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মশিউর রহমান।
অ্যাডভোকেট মশিউর রহমান এর বাসভবনে একান্ত সাক্ষাৎ কারে তিনি বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, পারিবারিক সূত্রে বাল্যকাল থেকে বাংলাদেশ ছাত্রলীগ এর মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু করি। বিভিন্ন আন্দোলন, সংগ্রামে অংশ গ্রহন করে হামলা, মামলা মোকদ্দমা মোকাবেলা করেছি। জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডসহ বাংলাদেশ আওয়ামী লীগ এর বিভিন্ন কমিটিতে সম্পৃক্ত থেকে নেতৃত্ব দিয়েছি।
বর্তমানে লালমনিরহাট জেলা আওয়ামী লীগ সদস্য ও হাতীবান্ধা উপজেলার আইন বিষয়ক সম্পাদক ও গত ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ডাউয়াবাড়ী ইউনিয়নের প্রার্থী ছিলাম। আমি কখনো সাংগঠনিক বিরোধী কোন কর্মকান্ড করি নাই, দলীয় সকল কর্মসূচিতে অংশগ্রহণ করেছি এবং আমার ব্যক্তিগত তহবিল থেকে ডাউয়াবাড়ী ইউনিয়নের নদী কবলিত এলাকা সহ ইউনিয়ন বাসীকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করে আসছি। আমি যতদিন বেঁচে থাকব সাধ্যমত সাহায্য সহযোগিতা করে যাব। তাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি দলীয় মনোনয়ন নৌকা প্রতীক প্রত্যাশী।
এ ইউনিয়নের সবচেয়ে বেশি সমস্যা তিস্তা নদীর বাম তীর ভাঙ্গন, দারিদ্রতা, দুর্নীতি, মাদক সহ আরো অনেক সমস্যা খুব জরুরি সমাধান করা। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি দলীয় মনোনয়ন (নৌকা প্রতীক) নিয়ে নির্বাচিত হয়ে, সমস্ত সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিবো। বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে বেকারদের আত্মকর্মসংস্থান সৃষ্টি করে দিবো। শিক্ষা,স্বাস্থ্য,দরিদ্র বিমোচন,রাস্তা ঘাট অর্থাৎ অবকাঠামোগত উন্নয়ন করব। দারিদ্রতা, দুর্নীতি, মাদক মুক্ত করব, ইউনিয়নকে। ইত্যেমধ্যে গণসংযোগ শুরু করেছি। আমি আশাবাদী দল আমাকে মনোনয়ন দিবেন, এবার নৌকা প্রতীক নিয়ে আমি বিজয়ী হব ‘ইনশাআল্লাহ’।

আরও পড়ুন
দমদীঘিতে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন
আলফাডাঙ্গায় ছাত্রদলের বর্ধিত সভা অনুষ্ঠিত
দৌলতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার