
এম আর ওয়াসিম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের ভৈরবে দীর্ঘ প্রায় ২০ বছর পর উপজেলা ও পৌর ছাত্র লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল ২১ সেপ্টেম্বর মঙ্গলবার কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ উমান খান উক্ত কমিটি দুটোর অনুমোদন দেন।
অনুমোদন সূত্রে জানা যায়, সাংগঠনিক গতিশীলতা না থাকায় মেয়াদোত্তীর্ণ কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের আওতাধীন ভৈরব উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করে নতুন কমিটির অনুমোদন দিয়েছে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগ। নতুন কমিটির সদস্যদের কে আগামী ৬০ দিনের ভিতরে পূর্ণাঙ্গ কমিটি করে জমা করার নির্দেশ দিয়েছে জেলা কমিটি।
জেলা কমিটি অনুমোদিত ভৈরব উপজেলা শাখার নতুন সভাপতি হলেন- আমির হামজা, সহ-সভাপতি তাহমিদ ওয়াসিফ পার্থ, সাধারণ সম্পাদক- মো: রিয়াদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রুমানুর জামান ও ইফতেখার হোসন রিয়াদ এবং ভৈরব পৌর কমিটির নতুন সভাপতি হলেন- ছালেম রহমান মিকদাত, সহ-সভাপতি সাজিদুর রহমান প্রান্ত, আমজাদ হোসেন, সাধারন সম্পাদক এমদাদুল হক ইমন, হাসিবুল হাসান প্রান্ত।
খোঁজ নিয়ে জানাগেছে, প্রত্যক্ষ ভোটের মাধ্যমে বিগত ২০০৪ সালে উপজেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়েছিলেন খলিলুর রহমান লিমন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন মাইনুল হাসান রঞ্জু। এছাড়াও বিগত ২০০১ সালে ইকবাল হোসেনকে আহবায়ক করে পৌর ছাত্রলীগের আহবায়ক কমিটি করা হয়েছিল। ওই কমিটির যুগ্ম আহবায়ক ছিলেন আতিক আহমেদ পায়েল, মোস্তাফিজুর রহমান ওয়াসিম, জুলফিকার আলী কাইয়ুম ও সদস্য সচিব মো: হানিফ মিয়া।
নিয়ম অনুযায়ী তিন বছর পর পর পুরোনো কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি উপহার দেয়ার কথা থাকলেও দীর্ঘ আটারো বছর পর কোন প্রকার কাউন্সিল ছাড়া সিলেকশনে উপজেলা ও পৌর ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পদ ঘোষণা করে নতুন কমিটির অনুমোদন দেয় কিশেরাগঞ্জ জেলা ছাত্রলীগ। উল্লেখ্য থাকে যে, ভৈরব উপজেলা ও পৌর ছাত্রলীগের নতুন কমিটি এক বছরের জন্য করা হয়েছে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ