হোম » সারাদেশ » বগুড়ার শেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার 

বগুড়ার শেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তি গ্রেফতার 

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলায় সাড়ে তিনশ গ্রাম গাঁজাসহ দুই জন গ্রেফতার হয়েছে।  র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের সদস্যরা গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শেরপুর পৌর এলাকা থেকে তাদের গ্রেফতার করেন।  গ্রেফতার দুই জন হলেন মোঃ ফয়সাল আহম্মেদ (২২) ও মোঃ রানা মিয়া(২১)। তারা দুজনেই বগুড়া শেরপুর উপজেলার বাসিন্দা।
গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছেন র‌্যাব -১২ সিরাজগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার জন রানা। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর উপজেলায় একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাড়ে তিনশ গ্রাম গাঁজাসহ দুই জনকে গ্রেফতার করেন র‌্যাব সদস্যরা। এ সময় তাদের কাছে থাকা ২ হাজার ৪৫০ টাকা ও দুটি মোবাইল জব্দ করা হয়।   র‌্যাব কর্মকর্তা জানান, গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!