
মিজানুর রহমানঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ডোবার পানিতে ডুবে জুঁই আক্তার নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সিংগিমারী ইউনিয়নের তেলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সিংগিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জুঁই আক্তার ওই এলাকার জুয়েল রানার মেয়ে। নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে , খেলতে খেলতে সবার অজান্তে বাড়ির পাশের একটি ডোবার পানিতে পড়ে ডুবে যায় জুঁই। এরপর এলাকাবাসী উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন
মির্জাপুরে মারধর ও ধর্ষণের ফলে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু
ভেড়ামারায় সাবেক মেয়র টুটুলের ওপর সন্ত্রাসী হামলা
সাইকেল চালানো নিয়ে তুচ্ছ বিরোধ, ভৈরবে বৃদ্ধাকে পিটিয়ে হত্যার অভিযোগ