প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১২:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২১, ২:১৬ অপরাহ্ণ
হাতীবান্ধায় ডোবার পানিতে পড়ে শিশুর মৃত্যু

মিজানুর রহমানঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ডোবার পানিতে ডুবে জুঁই আক্তার নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সিংগিমারী ইউনিয়নের তেলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সিংগিমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জুঁই আক্তার ওই এলাকার জুয়েল রানার মেয়ে। নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে , খেলতে খেলতে সবার অজান্তে বাড়ির পাশের একটি ডোবার পানিতে পড়ে ডুবে যায় জুঁই। এরপর এলাকাবাসী উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.