
জাহিদুল হক মিন্টু, নওগাঁ জেলা প্রতিনিধি: গত ১৫/০৯/২১ইং তারিখে বাংলাদেশ বুলেটিন ডটকম এবং ১৬/০৯/২১ইং তারিখে দৈনিক প্রত্যাশা প্রতিদিনসহ বেশ কয়েকটি পত্রিকায় “নওগাঁয় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েও বাড়ি ছাড়া প্রতিবন্ধী পরিবার” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়। প্রকাশিত সংবাদটিতে আমার নাম, এবং আমার বাবার নাম জড়িয়ে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ ছাপিয়ে আমাদেরকে হয়রানিসহ আমাদের সুনাম নষ্টের অপচেষ্টা করা হয়েছে। প্রকৃত সত্য এইযে, আমার চাচা লোকমান আলীর কোন জায়গাজমি না থাকায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মান করার জায়গাটিও আমার বাবা লিখে দেন।
এরপর ঘর তৈরি হওয়ার পর আমার চাচা-চাচি দুজনই ঐ বাড়িতে বসবাস করে আসছে। তাদের আগের পুরাতন বাড়িতে তাদের মেয়ে-জামাই বাসবাস করেন, চাচা সেখানে মাঝে মাঝে গিয়ে থাকেন। আমার চাচার কোন ছেলে সন্তান না থাকায়, এবং চাচা প্রতিবন্ধি হওয়ার কারনে আমার চাচি আমাকে তাদের দেখভালের জন্য সে বাড়িতে বসবাস করার জন্য অনুরোধ করে। আমি সার্বিক বিষয় চিন্তা করে আমি চাচা-চাচির সাথে সেখানে বসবাস করি এবং তাদের দেখভাল সহ যাবতীয় ভরন-পোষনের দ্বায়ীত্বভার গ্রহন করি। এ বিষয়টি একটি কুচক্রিমহল ভুলভাবে উপস্থাপন করে সংবাদ প্রকাশ করেছে। সর্বশেষে প্রকাশিত সংবাদটি যেহেতু মিথ্যা, ভিত্তিহীন এবং বানোয়াট তাই আমি আমার পরিবারের পক্ষথেকে এর তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানাচ্ছি। মো: নাদিমুল হক (বিটু) বক্তারপুর, নওগাঁ।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি