
নাটোর প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গায় আসিফ (১৫) নামের এক কিশোরের আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত আসিফ বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের দিয়ার কাজিপুর গ্রামের দুবাই প্রবাসী মোঃ এমদাদুল এর ছেলে। এলাকাবাসী সুত্রে জানা যায়,কিছুদিন আগে ঐ ছেলের ফোন চুরি হয়ে যায়। এরপর থেকে সে মায়ের কাছে নতুন স্মার্টফোনের বায়না ধরে ।
পরে বুধবার (১৫ সেপ্টেম্বর)রাতে মায়ের সঙ্গে এ নিয়ে কথা কাটাকাটি হয় ।এরপর রাত্রের যেকোনো সময় নিজ ঘরের সিলিং ফ্যানের রোডের সঙ্গে জর্জেটের ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। ই কিশোর শ্রী চন্দ্র বিদ্যা নিকেতনের ৯ম শ্রেণীর ছাত্র। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন,কিশোর আসিফ কে নতুন স্মার্টফোনের বায়না ধরলে পরে তা না পেয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান