হোম » সারাদেশ » হাতীবান্ধায় স্বপ্নপ্রকল্পের উদ্যোগে বাসক চারা রোপণ

হাতীবান্ধায় স্বপ্নপ্রকল্পের উদ্যোগে বাসক চারা রোপণ

মিজানুর রহমানঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় দারিদ্র্য বিমোচনে রাস্তার দুপাশে ঔষধি গাছ বাসক চারা রোপণ করেছে উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন (SWAPNO) স্বপ্ন প্রকল্প।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সিঙ্গিমারী বিজিবি ক্যাম্প থেকে এমআরসি ব্রিকস চৌরাস্তা পর্যন্ত ১.২৫ কিলোমিটার রাস্তার দুপাশে ২৬০০ বাসক চারা রোপণ করা হয়।
বাসক চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর, হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন, সিঙ্গিমারী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহম্মেদ প্রমুখ।  এসময় উপস্থিত ছিলেন ইউএনডিপির জেলা ব্যবস্থাপক (স্বপ্ন প্রকল্প) মাহমুদুল হক মুকুল, ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর প্রজেক্ট ম্যানেজার আব্দুল মান্নান, প্রকল্প সমন্বয়কারী মোঃ সোহেল রানা, প্রজেক্ট অফিসার সাইদুর রহমান, প্রণব কুমার দেব বাংলাদেশ আওয়ামী লীগ সিঙ্গিমারী ইউনিয়ন সভাপতি টাইফুন, সিনিয়র সাংবাদিক কাজী আলতাবসহ স্বপ্ন প্রকল্পের সুবিধাভোগী মহিলাবৃন্দ।
এসময় জেলা প্রশাসক আবু জাফর বাসক পাতার উপকারিতা এবং বাজারে চাহিদার কথা উল্লেখ করে সুবিধাবঞ্চিত নারীদের বাসক চারা রোপণে উৎসাহ প্রদান করেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!