
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ইনভেস্টমেন্ট কম্পোনেন্ট ফর ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট (আইসিভিজিডি) ২য় পর্যায় কর্মসূচীর উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। বুধবার সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে, বিশ্ব খাদ্য কর্মসূচী (ডব্লিউএফপি)’র কারিগরি সহযোগিতায় ও ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)’র কৌশলগত সহযোগিতায় অবহিতকরণ সভায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার নিরঞ্জন কুমারের সভাপতিত্বে বক্তব্য দেন,
প্রধান অতিথি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি সদর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রশিদ, ভাইস চেয়ারম্যান মাশহুরা বেগম হুরা, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ফিরোজ জামান জুয়েল, ঠাকুরগাঁও প্রেস কাবের সভাপতি মনসুর আলী, সদর উপজেলা সমাজসেবা অফিসার শরিফুল ইসলাম, (আইসিজিডি ও এমসিবি) এনডিপির প্রোগ্রাম কো অর্ডিনেটর মিজানুর রহমান প্রমুখ।
পরে সুবিধাভোগীদের মাঝে আইসিভিজিডি কার্ড তুলে দেন প্রধান অতিথি। অবহিতকরণ সভায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ অংশ নেন। মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় ২ হাজার ৫৪৮ জন ভিজিডি সুবিধাভোগীর মধ্যে এ পর্যায়ে ১ হাজার ৯শ জন আইসিভিজিডির কার্ড পাবেন বলে সভায় জানানো হয়।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার