হোম » সারাদেশ » নারায়ণগঞ্জে শীতীলক্ষ্যা তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

নারায়ণগঞ্জে শীতীলক্ষ্যা তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মাহমুদনগরের শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে বিআইডবিস্নউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুর ১২ টা থেকে বিকেল পর্যন্ত বিআইডবিস্নউটিএ এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট শোভন রাংসা’র নেতৃতে চালানো এই অভিযানে ৬টি ডকইয়ার্ডের সেমিপাকা ভবন, কাঁচাপাকা ঘর, গাইডওয়াল, স্নীপওয়েসহ কমপক্ষে ২০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, বিআইডবিস্নউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল, উপ পরিচালক মোবারক হোসেন, উপ পরিচালক ইসমাইল হোসেন প্রমুখ।

অভিযানে একটি ভেকু (এক্সাভেটর) দিয়ে আল্লাহর দান, মীম, স্বপন, জননী জোৎস্না, মাহমুদনগর ও সোনারতরী নামক ৬ টি ডকইয়ার্ডের সব ধরনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। নদীর দুই পাশে অবৈধ ভাবে গড়ে উঠা সকল প্রকার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে বিআইডবিস্নউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল বলেন, শীতলক্ষ্যা নদীর তীরভূমি দখল করে গড়ে ওঠা ৬ টি ডকইয়ার্ডের ২০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!