হোম » সারাদেশ » ওয়ার্ড কাউন্সিলর নান্নু শেখের  বিরুদ্ধে প্যানেল মেয়রের লাঞ্চিত ও চাঁদাবাজীর অভিযোগ

ওয়ার্ড কাউন্সিলর নান্নু শেখের  বিরুদ্ধে প্যানেল মেয়রের লাঞ্চিত ও চাঁদাবাজীর অভিযোগ

নাটোর প্রতিনিধঃ নাটোরে ৩নং ওয়ার্ড কাউন্সিলর নানন্নু শেখের বিরুদ্ধে এজন বিধাবার বাড়ি দখলের চেষ্টা এবং প্রতিবাদ করায় প্যানেল মেয়র এবং ৬নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুর রহমান মাসুমের ব্যক্তিগত চেম্বারে হামলা এবং লাঞ্চিত করার অভিযোগে সংবাদ সম্মেলন এবং ্ মান বন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১ টায় নাটোর শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে মানব বন্ধন শেষে কানাইখালী পুরাতন বাসস্ট্যন্ডে ৬ নং ওয়ার্ডের সর্বস্তরের এলাকাবাসীর ব্যানারে বিভিন্ন সংগঠন এই মানব বন্ধনে অংশ গ্রহণ করে।

সংবাদ সম্মেলন এবং মান বন্ধনে  আরিফুর রহমান মাসুম বলেন, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর নান্নু শেখ তার ওয়ার্ডের বলারীপাড়া এলাকার বিধবা নিংসন্তান মহিলা সৈয়দা নাজমা বেওয়ার মৃত স্বামীর ওয়ারিশ ছোট ময়নার কাছ থেকে৭ লাখ টাকার সম্পত্তি  ১২ লাখ ৫০ টাকায় জমি কেনার জন্য চাপ তৈরি করে। নাহলে বাড়ি ঘর থেকে উচ্ছেদের হুমকি দেয়। এ অবস্থায় নাজমা বেওয়া মাসুমের স্মরণা পন্ন হলে বিষয়টি মিমাংসার জন্য মঙ্গলবার নান্নু শেখকে নিয়ে বসে সমস্যা সমাধানের কাথা বলেন। এতে ক্ষিপ্ত হয়ে নান্নু শেখ ওই  নাজমা বেগমের সাথে পৌরসভার মধ্যেই মারমুখী আচরণ করেন।

এসময় মাসুম প্রতিবাদ করলে নান্নু শেখ লোকজন নিয়ে মাসুমের নীচাবাজার কার্যালয়ে হামলা করে এবং মাসুমকে লািিঞ্চত করে ।এরপর উল্টো আরিফুর রহমান মাসুম সহ কয়েকজনকে অভিযুক্ত করে মিথ্যা মামলা দায়ের করে। এসময় মানব বন্ধনে বক্তব্য রাখেন প্যানেল মেয়র আরিফুর রহমান মাসুম, সাবেক স্বেচ্ছাসেবকলীগ নেতা  আহমেদ সেলিম, প্রমুখ।  বক্তরা  নান্নু শেখের নানা প্রকার চাদাবাজিও সন্ত্রাসী কার্যকলাপের  অভিযোগ এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন। তবে নান্নু শেখ এ অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি উল্টো মাসুমের নির্যাতনের শিকার।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!