
ইসমাইল হোসেন পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ: “এসেছে পল্লীর শুভ দিন, বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ” প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পোরশায় ১৬ লক্ষ টাকা এসএমই ঋণ বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত কেভিড-১৯ ক্ষতিগ্রস্থ পোরশা উপজেলা বিআরডিবি’র ১৬ জন পল্লী উদ্যোক্তাদের মাঝে ১ লক্ষ টাকা করে ঋণ হিসাবে ওই টাকা বিতরণ করা হয়। এ উপলক্ষে বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পল্লী উন্নয়ন কার্যালয় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও নাজমুল হামিদ রেজা।
প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান কাজিবুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন কর্মকর্তা কাবিল উদ্দিন। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের জনগণের জন্য যথেষ্ট সহযোগিতার হাত বাড়িয়ে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন। এসময় সহকারি পল্লী উন্নয়ন কর্মকর্ত সদরুল ইসলাম, অগ্রণী ব্যাংক নিতপুর শাখা ব্যবস্থাপক আব্দুল মান্নান, পল্লী উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী