
মিজানুর রহমানঃ লালমনিরহাটের হাতীবান্ধা হাইওয়ে পুলিশের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে হাইওয়ে থানা পুলিশের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র লালমনিরহাট জেলা কমিটি’র সাধারণ সম্পাদক সাংবাদিক আসাদুজ্জামান সাজু’র সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, লালমনিরহাটের সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) তাপস সরকার, হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম, পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক, হাইওয়ে থানার ওসি আব্দুল হাকিম আজাদ, পুলিশের বি সার্কেল অফিসের ওসি নুরুজ্জামান চৌধুরী, প্রেসক্লাব সভাপতি কমরেড ইলিয়াস বসুনিয়া পবন, সাধারণ সম্পাদক নুরল হক, সাবেক সম্পাদক কাজী আলতাব হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন, হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম, প্রেসক্লাবের নির্বাহী সম্পাদক ফারুক হোসেন নিশাত, হাতীবান্ধা রিপোর্টাস ক্লাবের সভাপতি এসএম আলতাব হোসাইন সুমন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তফা ও মোহনা টেলিভিশনের সাংবাদিক সুমন খান, কালের কন্ঠ পত্রিকার সাংবাদিক হাসান মাহমুদ, আজকের পত্রিকা’র সাংবাদিক রবিউল ইসলাম রবি,
আমাদের সময় পত্রিকার সাংবাদিক নুর নবী সরকার, ভোরের দর্পণ পত্রিকার সাংবাদিক এমএ রহিম, সকালের সময় পত্রিকার সাংবাদিক আসাদ হোসেন রিফাত, আনন্দ টিভির সাংবাদিক রকিবুল হাসান রিপনসহ আরও অনেক উপস্থিত ছিলেন। উক্ত মতবিনিময় সভায় নিরাপদ সড়ক তৈরীতে সকলের সহযোগিতা কামনা করেন হাইওয়ে থানার ওসি আব্দুল হাকিম আজাদ।

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২