
গোলাম রব্বানী দুলাল,আদমদীঘি উপজেলা প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে আওয়ামী লীগের আয়োজনে ২১শে আগষ্ট গ্রেনেড হামলা দিবসে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি পালনকল্পে শনিবার সকালে আদমদীঘি উপজেলা সদরের বাসষ্ট্যান্ড চত্ত্বরে দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। এরপর সকাল সাড়ে ১০টায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক ভার্চ্যুয়াল সভা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
ভার্চ্যুয়াল সভায় উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার সভাপতি/সম্পাদক অংশ গ্রহণ করেন। এছাড়াও দিবসটি পালনকল্পে শনিবার বিকেলে সান্তাহার স্বাধীনতা মঞ্চ চত্ত্বরে উপজেলা যুবলীগের আয়োজনে এক প্রতিবাদ সভা উপজেলা যুবলীগের সভাপতি শাহিনুর রহমান মুন্টির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু। সভায় অন্যন্যাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. শেখ কুদরত-ই-এলাহী কাজল, সহ-সভাপতি আবু রেজা
খান, বগুড়া জেলা আওয়ামীলীগের সদস্য আশরাফুল ইসলাম মন্টু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সাজেদুল ইসলাম চম্পা, নিসরুল হামিদ ফুতু, সাংগঠনিক সম্পাদক জাহিদ আহসান পিয়াল, সুমিনুল ইসলাম সুমন, পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক জাহিদুল বারী, আদমদীঘি সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সহ যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান