
নাটোর প্রতিনিধিঃ নাটোর শহরের তেবাড়িয়া থেকে ৭ জন মাদকসেবীকে মাদক সেবনের সরঞ্জামসহ আটক করেছে র্যাব। গতকাল বৃহস্পতিার রাত ১০ টার দিকে তেবাড়িয়া উত্তরপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। র্যাব জানায় নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, তেবাড়িয়া উত্তরপাড়া এলাকায় অভিযান চালানো হয় হয়। সময় গাঁজা ও মাদক সেবনের সরঞ্জাম সহ মাহামুদ আলম খান, সৈয়দ আলী, জহিরুল ইসলাম, রাব্বি মিয়া, আব্দুর রাজ্জাক এবং আব্দুল মজিদকে আটক করা হয়। পরে তাদেরকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ডোপ টেস্টের মাধ্যমে পজেটিভ চিহ্নিত হওয়ায় নাটোর থানায় একটি মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন