
মোঃমোকাদ্দেস হোসাইন সোহান,রায়গঞ্জ,সিরাজগঞ্জঃ- সিরাজগঞ্জের রায়গগঞ্জ উপজেলার ৮ নং পাঙ্গাসি ইউনিয়নের গ্রামপাঙ্গাসি চাঁনপাড়া থেকে শ্রীদাসগাতী খলিল দালালের বাড়ি পর্যন্ত মাত্র এক কিলোমিটার কাঁচা নিচুঁ খেতের আয়েল দিয়ে শত শত মানুষের চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে ৪ থেকে ৫ মাস পানির নীচে ডুবে থাকে দু’গ্রামবাসীর একমাত্র চলার পথটি। গ্রামবাসীর চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা
দিয়ে মসজিদ,স্কুল, মাদ্রাসার কোমলমতি স্কুল শিক্ষার্থীসহ শত শত মানুষ প্রতিনিয়ত যাতায়াত করে থাকে।উপজেলার হাটপাঙ্গাসি শ্রীদাসগাতী গ্রামে রয়েছে,সনামধন্য দ্বীনি প্রতিস্ঠান ইসলামাবাদ সাইদিয়া দারুল উলুম মাদ্রাসা,যেখানে প্রতি বছরে লখ্য জনতার সমাবেত হয় বিরাট ইসলামী জালসা।রয়েছে বিশাল কবরস্হান,মসজিদ ও বিরাট ঈদগামাঠ।উক্ত হাফিজিয়া মাদ্রাসায় ২৬০ জন শিক্ষার্থী রয়েছে। যার মধ্যে ৫০ জন শিক্ষার্থী দুঃস্থ এতিম ও অসহায়।
এছাড়াও এই নিচুঁ আয়েল কাদা রাস্তা দিয়ে শত শত শিখ্যার্থী সহ সাধারণ মানুষ নিয়মিত যাতায়াত করে থাকে।এ ব্যাপারে ইসলামাবাদ সাইদিয়া দারুল উলুম মাদ্রাসার সহকারি শিখ্যক মাওলানা আব্দুর রাজ্জাক বলেন,প্রবীণ মুরব্বী খলিল দালালের বাড়ি থেকে আমার চাচা শশুর মৃত রহিম বক্স ডাক্তারের বাড়ি পর্যন্ত রাস্তাটি অত্যান্ত গুরুত্বপূর্ন।কিন্তু একটু বৃষ্টি হলেই প্রায় ৪-৫ মাস অত্র গ্রামপাঙ্গাসি চাঁনপাড়ার শিখ্যার্থী তথা জনসাধারণ চলাচল করতে পারে না।
এ ব্যাপরে ৮ নং পাঙ্গাসি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃআব্দুস সালাম সরকার জানান,মাননীয় এমপি মহোদয়ের সহযোগিতায় প্রকল্পের মাধ্যমে খুব দ্রুতই নিচু আয়েল রাস্তাটি উঁচু করার ব্যবস্হা করবো এবং আগামীতে রাস্তাটি পাকাকরণের পরিকল্পনাও রয়েছে আমার।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান