
এম.এ রাশেদ: ১৬-ই আগস্ট বেলা ১১টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতালের সামনে মানববন্ধন করা হয়। বগুড়ায় সরকারি মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. শফিক আমিন কাজলের ওপর হামলার প্রতিবাদে হাসপাতালটির চিকিৎসক, নার্স,কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধন পালন করেছে। সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হাসপাতাল প্রাঙ্গণের সামনে সড়কে মানবন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে হাসপাতালটির তত্তাবধায়ক ডা. এ,টি,এম,নুরুজ্জামান, জেলা বিএমএ সহ-সভাপতি ডা. আব্দুল হাকিম, গাইনী চিকিৎসক ডা. শারমিন হোসেন, ডা. রাসেল, হাসপাতালের কর্মকর্তা একরামুল হক, শহিদুল ইসলাম সুইট, আনোয়ার হোসেন,নাজিয়া আকতার, ফরিদুল ইসলাম, শাহাজাহান আলী ও গোলাম রব্বানীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও মানবন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বগুড়া বিএমএ সভাপতি মোস্তফা আলম নান্নু ও বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ এস এম মিল্লত। মানবন্ধন সমাবেশে এই হামলার ঘটনার নিন্দা জানিয়ে বক্তারা বলেন, পরিকল্পিত এই ঘটনার মূল ব্যক্তিটি হলেন পুলিশ পরিচয় দেওয়া একজন ব্যক্তি। তার ছবি, মোটর সাইকেল ও মোবাইল নাম্বার জানার পরেও বগুড়া সদর থানা পুলিশ গ্রেপ্তার করছে না। ঘটনার কয়েকদিন পার হয়ে গেছে গেলেও এখন তাকে গ্রেফতার করা হয়নি। অবিলম্বে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে কাসতে হবে। সেটা না করলে শান্তিপূর্ন কর্মসূচি থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
ওই সময় হাসপাতালের জরুরি চিকিৎসা সেবা ছাড়া সবরকম কার্যক্রম ঘন্টাখানিক বন্ধ থাকে। প্রসঙ্গত, বগুড়ার করোনা বিশেষায়িত মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শফিক আমিন কাজলের ওপর মঙ্গলবার সন্ধ্যায় উপশহরে তার বাড়িতে হামলার ঘটনা ঘটে। এসময় স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে জানায় এবং ২টি মোটর সাইকেলসহ হামলাকারীদের মধ্যে ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করে। হামলার নেতৃত্বদানকারি পুলিশ পরিদর্শক পরিচয়দানকারী মনির হোসেনসহ তিনজন অপর একটি মোটর সাইকেলে পালিয়ে যান। এ ব্যাপারে পরবর্তীতে আসামীদের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া