
ইউনুছ রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে গলায় ওড়না পেচিয়ে শাবনুর (২২) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। নিহত শাবনুর উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের গুটলী গ্রামের বংশির চর এলাকার বোরাক চালক আনোয়ার হোসেনের স্ত্রী। শনিবার (১৪ আগস্ট) দুপুর আড়াইটার দিকে দাঁতভাঙ্গা ইউনিয়নের গুটলী গ্রামের বংশির চর এলাকায় এ ঘটনা ঘটে। এ তথ্য জানান, দাঁতভাঙ্গা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের স্থানীয় সংরক্ষিত
মহিলা সদস্য সারজিনা আক্তার জোছনার স্বামী রফিকুল ইসলাম। তিনি জানান, শনিবার গৃহবধূ শাবনুরের স্বামী আনোয়ার হোসেন বোরাক চালাতে বাহিরে যান। এবং আনোয়ার হোসেনের বাবা ও মা বাড়ির বাহিরে দিনমজুরের কাজ করতে গেলে গৃহবধূ শাবনুর ফাঁকা বাড়িতে নিজ শয়ন কক্ষে গলায় ওড়না পেচিয়ে ধর্ণায় ঝুলে আত্মহত্যা করেন। এসময় প্রতিবেশীরা ওই গৃহবধূর কোন সাড়া শব্দ না পেয়ে বাড়িতে এসে গলায় ওড়না পেচিয়ে ঘরের ধর্নায়
ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসেন। তিনি আরও জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধুকে গলায় ওড়না পেচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। গৃহবধূ শাবনুর মাঝে মধ্যে হঠাৎ বাড়ি থেকে বেড়িয়ে যেতেন। সম্ভবত তার কোন মানসিক সমস্যা আছে। তবে কি কারনে সে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। আমরা থানায় যাচ্ছি অভিযোগ দিতে। রৌমারী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) এনামুল বলেন, একজনের আত্মহত্যার খবর শুনেছি। এবিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন