
আমিতো নীরবেই পুড়ে যাই
-নূরুল ইসলাম বিপিএম
অতিক্রম করছি অলিগলি থেকে রাজপথ হয়ে
সুদূর দূরান্তের কতযে অজানা কুহেলিকা,
আঁধারের মাঝে আঁধার পেরিয়ে
কখনো হিমশীতল গুহায় বসে একটু উত্তাপ খুঁজেছি।
গনগনে সূর্যের নীরবতায় কুয়াশার চাদরে ম্রিয়মাণ ক্যানভাস!
তুমি নীরব নিরুত্তর!
প্রশ্নটুকুও কখনো কোনোদিন করে উত্তর চাইতে আসোনি!
আমি তবুও কিন্তু হতাশ হইনি, সে আমার আত্মপ্রত্যয়।
সাগর-সমুদ্র ঝরনা’র কাছে দিয়েছি তো অসংখ্য চিঠি,
তোমার হস্তগতও হয়েছে সে সব-
শুধু তুমি তা খুলে দেখেছো কি না-,তা তো কেবল তোমারি জানা।
জ্যোছনালোকে ভরা প্লাবণের উচ্ছল বাঁকে
তোমার হাসির ঝিলিক ভেসে আসে,
সে কি আনন্দে- নাকি ঠাট্টা বিদ্রুপে-সেও তোমারি একান্ত জানা।
আমি শুধু খুঁজছি আর খুঁজছি-লিখছি আর লিখছি।
যদি কোনোদিন খররোদ্রের খরতাপে পুড়ে যেতে যেতে
ক্লান্ত তনুমনে অশ্বত্থমূলে বিশ্রামে যাই,
অন্তত সেদিন একবার এসো-একটিবারের জন্যে,
যদি গো আমায় আগেকার কোনো স্মৃতিতে পড়ে মনে।

আরও পড়ুন
রাষ্ট্রপতির পদত্যাগ, জল্পনার অবসান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
মালায়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী
৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, রওনা হবেন রোববার