হোম » প্রধান সংবাদ » বাসাইলে মাদকসহ ব্যবসায়ী গ্রেফতার

বাসাইলে মাদকসহ ব্যবসায়ী গ্রেফতার

অর্ণব আল আমিন: টাঙ্গাইলের বাসাইলে হেরোইন এবং গাঁজাসহ শাহীন মিয়া (৩২) নামের এক মাদকসেবী ও ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সে স্থানীয় মৃত রমিজউদ্দিনের ছেলে। সোমবার(০২ আগষ্ট) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার কাশীল ইউপি’র বাথুলী পূর্বপাড়ায় তার নিজ বাড়ি থেকে এসআই আজাহারুল ইসলামের নেতৃত্বে বাসাইল থানা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে। বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হারুনুর রশিদ

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, দীর্ঘদিন যাবত মাদক সেবন এবং ব্যবসার সাথে জড়িত শাহীন। সম্প্রতি নিজ এলাকায় মাদক ব্যবসা শুরু করার চেষ্টা করে সে। গোপন সংবাদের ভিক্তিতে সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে তার বাড়িতে অভিযান চালিয়ে ১.১৪ গ্রাম হেরোইন এবং ১৭ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। এঘটনায় এসআই আজাহারুল ইসলাম বাদী হয়ে বাসাইল থানায় একটি মামলা (২রা আগষ্ট মামলা নং ০১) দায়ের  করেছেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!