
- এম.এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়া ধুনট উপজেলা বাসিকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন,বগুড়ার ধুনট পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ হাসান মাহমুদ রাব্বি ও সাধারণ সম্পাদক মোঃ পারভেজ হোসেন
বগুড়ার ধুনট পৌরসভার সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ঈদুল আজহা মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব। প্রকৃতির নিয়মেই বছর ঘুরে এলো ঈদ। প্রতি বছরের মতো এবারও ঈদ এসেছে কিন্তু আসেনি আনন্দ। করোনা ক্রান্তিকালে এবারের ঈদ আনন্দ, সৌহার্দ্য ও যোগাযোগের জন্য ইতিবাচক নয়। দেশের করোনা মহামারি আমাদের ঈদ আনন্দকে ম্লান করে দিয়েছে। বদলে দিয়েছে মানুষের জীব-বৈচিত্র্য, অনেকে হাঁরিয়েছে প্রিয়জন, অনেকে এখনো লড়ছে। মানুষের প্রাণ বাঁচাতে দেওয়া হয়েছে সরকারি নির্দেশনা।তবুও প্রকৃতি তাঁর আপন গতিতে বহমান। “ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রীতি, ভাতৃত্ব ও কল্যাণের বার্তা নিয়ে। তাই এদিন সকল কালিমা আর কলুষতাকে ধুয়ে মুছে, হিংসা বিদ্বেষ ভুলে পরস্পর প্রীতির বন্ধনে আবদ্ধ হব।”
একদিন অবশ্যই বিশ্ববাসী এ মহামারী থেকে মুক্তি পাবে ইনশাল্লাহ। ঘরে বন্দিত্বের শিকল থেকে মুক্ত হবে মানুষ, ব্যস্ত হবে নগরী। সেই দিন আবারও জমে উঠবে ঈদের আনন্দ। আর একটু কষ্ট, একটু অপেক্ষা, একটু ধৈর্য- এইতো সুড়ঙ্গের ওপারে আলো।” সেই পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার জীবন আলোকোজ্জ্বল হয়ে ভরে উঠুক। সুন্দর আগামীর প্রত্যাশায়– ঈদ মোবারক।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান