হোম » প্রধান সংবাদ » লালমনিরহাটে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

লালমনিরহাটে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

মোঃ মাসুদ রানা রাশেদ: লালমনিরহাট জেলা শহরের থানা রোডস্থ ইনার হুইল ক্লাব অব লালমনিরহাট কার্যালয়ে ইনার হুইল ক্লাব অব লালমনিরহাটের আয়োজনে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে খাদ্য সামগ্রী, মাস্ক ও সাবান বিতরণ অনুষ্ঠিত হয়। রোববার (১৮ জুলাই) বিকাল ৪টায় খাদ্য সামগ্রী বিতরণ করেন ইনার হুইল ক্লাব অব লালমনিরহাটের প্রেসিডেন্ট আলেয়া ফেরদৌসী লাকী, সেক্রেটারী হাসিনা আক্তার মিলা, ট্রেজারার আলেমা জাহান, সদস্য আবেদা খাতুন, ফেরদৌসী বেগম বিউটি, জান্নাত ফেরদৌস শিল্পী, ফারহানা দিবা লুনা, জেসমিন খুশী। উল্লেখ্য যে, পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে খাদ্য সামগ্রী, মাস্ক ও সাবান বিতরণ করা হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!