হোম » প্রধান সংবাদ » দাগনভূঞা করোনা মহামারি সংযোগ হলো আরও ১৪টি অক্সিজেন সিলিন্ডার

দাগনভূঞা করোনা মহামারি সংযোগ হলো আরও ১৪টি অক্সিজেন সিলিন্ডার

মোঃআবদুল মুনাফ পিন্টু: ফেনী দাগনভূঞা উপজেলা পরিষদ  চেয়ারম্যান দিদারুল কবির রতন এর ব্যক্তিগত অর্থায়নে করোনা মহামারীতে দাগনভুইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪টি বড় অক্সিজেন সিলিন্ডার উপহার দেন ১৭ জুলাই শনিবার সকালে। এর মাধ্যমে মানবিকতার পরিচয় দিলেন উপজেলা চেয়ারম্যান। ফেনী জেলায় কোভিড বেড ও হাইফ্লো অক্সিজেন সেবা প্রথম চালু করেন এ মানবিক উপজেলা পরিষদ চেয়ারম্যান। এর ফলে উপজেলাতে
করোনা রোগীদের অক্সিজেন সরবরাহ ও সেবা প্রদানে আরো বেশী সহজতর হবে বলে জানান হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া, পৌর মেয়র ওমর ফারুক খাঁন, স্বাস্থ্য কর্মকর্তা ডা. রুবাইয়াত বিন করিম, আরটিভি ফেনী জেলা প্রতিনিধি আজাদ মালদার, বিটিভির জেলা
প্রতিনিধি শওকত মাহমুদ, পৌর আওয়ামীলীগ সভাপতি হাজী খায়েজ আহম্মদসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। উল্লেখ্য,  সর্বমোট ৪২ টি সিলিন্ডার থাকার সত্ত্বেও ভর্তিকৃত করোনা রোগীর চাপ বেড়ে যাওয়াতে গত ১৮ দিনই অক্সিজেন রিফিল করে নিয়ে আসতে হয় কুমিল্লা বা চট্টগ্রাম থেকে। এই করোনা মহামারী মোকাবিলায় সহযোগিতা এবং সহমর্মিতা নিয়ে পাশে দাড়ানোর আহ্বান জানান উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!