হোম » অপরাধ-দুর্নীতি » তিতাসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন ।।

তিতাসে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাইয়ের হাতে ভাই খুন ।।

বাবুল আহমেদ,কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি:কুমিল্লার তিতাস উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ভাইয়ের হাতে আরেক ভাই খুন হয়েছে । ঘটনাটি ঘটেছে আজ ১৪ জুলাই বুধবার বেলা  ১ টায় তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের নারায়নপুর গ্রামে । প্রত্যক্ষদর্শী ও সরেজমিনে গিয়ে জানা যায়, গাছ লাগানোকে কেন্দ্র করে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে ।  মৃত আঃ রাজ্জাকের ছেলে মুকবুল মিয়া রাস্তার পাশে গাছ লাগাতে গেলে

প্রতিবেশী নুরু মিয়া ঔরফে মাইজ্জা তাকে বাঁধা দেয় এবং তিনি বলেন গাছটি রাস্তায় না লাগিয়ে এক হাত ভেতরে লাগালে ভাল হয় । এই নিয়ে উভয়ের মধ্যে তর্ক-বিতর্ক ও বাঁক বিতন্ডা শুরু হয় । পরে নুরু মিয়া ঔরফে মাইজ্জা খুন হওয়া মোর্শেদ আলমকে ডেকে আনলে তিনি তার আপন ছোট ভাই মুকবুলকে ঝগড়া-ঝাটি না করার জন্য নির্দেশ করলে  এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি  শুরু হয় এবং মুকবুলের ছেলে নুর নবী মোর্শেদ আলমের ছেলে

মেহেদী হাসান ইমনকে কিল,ঘুষি মারে পরক্ষনেই মুকবুল শাবল দিয়ে এবং তার ছেলে নুর নবী ইট দিয়ে আঘাত করে ও মেয়ে সুমি আক্তার অন্ডকোষে লাথি মারলে মোর্শেদ আলম মাটিতে লুটিয়ে পড়ে । মোর্শেদ আলমের অবস্থা বেগতিক দেখলে এলাকার লোকজন তাকে দাউদকান্দি উপজেলার গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মোর্শেদ আলম (৫৫) মারা যান । নিহতের একমাত্র ছেলে মেহদী হাসান ইমন মেহেনাজ হোসেন মিম

কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ।বাবাকে হারিয়ে সে নির্বাক । নিহতের ছোট বোন নুর বানু কান্নায় বার বার মূর্ছা যাচ্ছেন । মোর্শেদ আলমের মা ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ । এ যেন সিনেমার গল্পকেও হার মানায় । এই ব্যাপারে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুধীন চন্দ্র দাস বলেন,আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি । সামান্য গাছ লাগানোকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছে । লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।

তিনি আরোও বলেন এখনও কেউ কোন মামলা করেনি তবে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মামলা হলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং  আসামীদেরকে আইনের আওতায় আনা হবে ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!