হোম » প্রধান সংবাদ » চির প্রতিদ্বন্দ্বি ব্রাজিল-আর্জেন্টিনা, সতর্ক ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ

চির প্রতিদ্বন্দ্বি ব্রাজিল-আর্জেন্টিনা, সতর্ক ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ

আওয়াজ অনলাইনঃ কোপার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে চির দুই প্রতিদ্বন্দ্বি ব্রাজিল-আর্জেন্টিনা। এই ফুটবল খেলাকে নিয়ে ইতিমধ্যে বিশ্ব গণমাধ্যমে সাড়া ফেলেছে ব্রাহ্মণবাড়িয়া। ব্রাজিল, না আর্জেন্টিনা- কোন দল ভালো খেলছে এনিয়েও ইতিমধ্যে জেলায় কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এদিকে আগামীকাল ফাইনাল, এসব চিন্তায় আপাতত রাতের ঘুম হারাম হওয়া ব্রাহ্মণবাড়িয়া পুলিশ প্রশাসন নিয়েছে নানা পদক্ষেপ।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন একাত্তরকে জানান, ব্রাহ্মণবাড়িয়ায় এই দুই দলের অসংখ্য সমর্থক রয়েছে। দুই দলের সমর্থকদের মধ্যে ইতিমধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। সংঘাতের এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ১১ জুলাই ভোর ৫ থেকে মাঠে থাকবে পুলিশের পাঁচ শতাধিক সদস্য।

তিনি আরও জানান, শনিবার সকাল থেকে জেলা শহরে মাইকিং করে এই সংক্রান্ত প্রচার ও প্রচারণা চালানো হচ্ছে। ফাইনাল খেলায় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে- আমাদের কাছে এই রকম আগাম তথ্য আছে। আমরা সেভাবেই প্রস্তুতি নিয়েছি। বাসায় বসে খেলা দেখতে হবে। বাহির হওয়ার কোনো সুযোগ নেই। চায়ের দোকান, বড়ো কোনো স্ক্রিন, কিংবা গণ জমায়েত করে প্রকাশ্যে খেলা দেখা যাবে না বলে প্রচার প্রচারণা চালানো হচ্ছে।

উল্লেখ্য, গত ৬ জুলাই বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের দামচাইল বাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!