
এম.এ রাশেদ: বগুড়ার শিবগঞ্জে শামিম হোসেন (২৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের পঞ্চদাস গ্রামের মাশিরা ঈদগাহ মাঠ থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত শামিম ওই এলাকার মোহাম্মাদ এরশাদের ছেলে সে পেশায় একজন দিনমজুর।
পুলিশ জানায়, তার পরিবার জানিয়েছেন বাসায় পারিবারিক কোলহের জের ধরে তিনি বের হয়ে আসেন। এরপর স্থানীয়রা শামিমকে ঈদগাহ মাঠে পরে থাকতে দেখলে তার পরিবারের সদস্যরা সেখানে আসেন। তবে সেখানে তিনি মৃত পরেছিলেন। পরিবারের ধারণা শামিম গ্যাসে ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে।
শিবগঞ্জ থানা পুলিশের এসআই এমরান হোসেন জানান, মৃতের শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। পরিবারের দাবি, শামিম গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। তারপরও মরদেহ এরকম ঈদগাহ মাঠে পাওয়ায় আমরা মৃত্যুর কারণ নিশ্চিত না হওয়ায় ময়নাতদন্তের জন্য মরদেহ মেডিকেলে পাঠানো হয়েছে।।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য