
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী মেইন সড়কে আবারও চাকা ডেবে আটকে গেল চলন্ত পাথরবাহী ট্রাক। বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিম দিকের মোড়ে মঙ্গলবার সন্ধ্যা রাতে পাথরের ট্রাকটি সড়কে আটকে পড়ায় যানবাহন চলাচল ব্যাহত হয়ে পড়ে। এলাকাবাসী জানায়, প্রায় ৯/১০ মাস থেকে বদলগাছী সদর থেকে চাংলা
গ্রাম পর্যন্ত ৩ কিলোমিটার সড়কের মধ্যে অসংখ্য চলন্ত মালবাহী ট্রাকের চাকা ডেবে সড়কে আটকা পড়ে সড়ক বিকৃতভাবে ভেঙ্গে লন্ড-ভন্ড হয়ে পড়ে। নওগাঁ জেলা সড়ক ও জনপথ বিভাগ দফায় দফায় বিধ্বস্ত স্থান ইটসোলিং করে সংস্কার করলে আবারও তা বিধ্বস্ত হয়ে পড়ে। এই ৩ কিঃ মিঃ পর্যন্ত সড়ক মারাত্মক ঝুঁকিপূর্ণ জন্যই চাকা ডেবে আটকে যায় চলন্ত যানবাহন। আটকে যাওয়া ট্রাক ড্রাইভার নজরুল ইসলাম জানায়, সে পঞ্চগড় থেকে আসার পথে
বদলগাছী সড়কে তার পাথর বোঝাই ট্রাকের চাকা ডেবে গিয়ে আটকে যায়। বুধবার দুপুরের পর সামনে দুটি ট্রাক্টর ও পিছনে দুটি ট্রাক্টর দিয়ে ঠেলে ও টেনে তোলা হয় ডেবে যাওয়া পাথরবাহী ট্রাকটিকে। এ বিষয়ে নওগাঁ জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান সাজিদ এর সাথে কথা বললে তিনি জানান, অতিরিক্ত মালবাহী যানবাহন চলাচল করে ঐ সড়কটি বিধ্বস্ত হয়ে গেছে। পুনঃ নির্মানের জন্য বরাদ্দ চেয়েছি। প্রকল্প বরাদ্দ পেলে উন্নতমানের সড়ক নির্মাণ করা হবে।

আরও পড়ুন
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান
বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা