হোম » প্রধান সংবাদ » সিরাজগঞ্জে র‍্যাবের মাস্ক ও স্যানিটাইজার বিতরণ

সিরাজগঞ্জে র‍্যাবের মাস্ক ও স্যানিটাইজার বিতরণ

হুমায়ুন কবির সুমন. সিরাজগঞ্জ প্রতিনিধি: মহামারী করোনার দ্বিতীয় ধাপ প্রতিরোধ ও মোকাবেলায় সিরাজগঞ্জে সর্বসাধারণের মাঝে র‌্যাবের পক্ষ থেকে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।  মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ শহরের এস এস রোড, বড় বাজারসহ বিভিন্ন স্থানে র‌্যাব-১২’র পক্ষ থেকে মাস্ক ও হ্যাণ্ড স্যানিটাইজার বিতরণ করেন রাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-১২’র অধিনায়ক রফিকুল হাসান গণি।
এ সময় ব্যাটালিয়ান র‌্যাব-১২’র মেজর মশিউর রহমান, মিডিয়া অফিসার গোলাম মোস্তফা, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ প্রমুখ।  এ সময় র‌্যাব-১২’র অধিনায়ক রফিকুল হাসান গণি বলেন, ‘করোনা সংক্রমণরোধে সচেতনতার জন্য র‍্যাবের টহল দল সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ ও জনসচেতনতা সৃষ্টির কার্যক্রম অব্যাহত রয়েছে। ‘লকডাউনের মধ্যেও মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আমরা জনগণকে সচেতন করে তুলতে কাজ করছি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!