
হুমায়ুন কবির সুমন. সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় জেলায় ২২৪ জনের করোনা পরিক্ষায় ৭৬ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩৩ দশমিক ৯২ ভাগ । নতুন আক্রান্তদের মধ্যে ৮ জনকে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ২৩ জন । মঙ্গলবার ১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে।
সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাঃ রামপদ রায় মঙ্গলবার দুপুরে এতথ্য নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, গত ২৪ ঘন্টায় শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজে পিসিআর ল্যাবে জেলায় ২২৪ জনের করোনা পরিক্ষায় ৭৬ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে সিরাজগঞ্জ সদর ১৯, কামারখন্দে ৮, বেলকুচিতে ১৬, চৌহালীতে ১৮, রায়গঞ্জে ৬, উল্লাপাড়ায় ১ এবং তাড়াশে ৮ জন রয়েছে। তিনি আরও জানান, করোনা সচেতনতায় সরকার ঘোষিত যে লকডাউন চলছে তা সবাইকে মানতে হবে। মুখে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন
সিরাজগঞ্জে মুক্তিযোদ্ধা, দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও অসহায় রোগীদের মাঝে চেক বিতরণ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রদলের সহ-সভাপতির বিরুদ্ধে র্যাগিং ও শারীরিক নির্যাতনের অভিযোগ
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ