
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় নওগাঁর বদলগাছীতেও সাত দিনের কঠোর লকডাউন কার্যকর করতে থানা পুলিশ ৪র্থ দিনও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত তারা উপজেলার এপ্রান্ত থেকে ওপ্রান্তে দাপিয়ে বেড়াচ্ছেন। মানুষ যেন বিনা কারনে বাড়ি থেকে বের না হন এর জন্য মানুষকে বুঝাচ্ছেন। প্রয়োজনে কঠোর হচ্ছেন। কারো কোন সমস্যা থাকলে তা সমাধানের চেষ্টা করছেন। এ বিষয়ে ওসি আতিকুল ইসলাম বলেন, এটা আমাদের রাষ্ট্রীয় দায়িত্ব। উপজেলা প্রশাসনের সাথে সম্বন্বয় করে আমরা এলাকার মানুষের জন্য কাজ করে যাচ্ছি। আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা