হোম » অপরাধ-দুর্নীতি » হাতীবান্ধায় লক ডাউনে দোকান চুরি

হাতীবান্ধায় লক ডাউনে দোকান চুরি

মিজানুর রহমানঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় লক ডাউনের সুযোগ নিয়ে ঘরের টিন কেটে শরীফ বিজনেজ পার্ক নামে এক দোকানে চুরি করা হয়েছে। এ সময় নগদ ৫২ হাজার টাকা ও প্রায় দেড় লক্ষ টাকার মালামাল নিয়ে যায় চোর। গত শুক্রবার (২ জুলাই) ভোরে হাতীবান্ধা উপজেলার এসএস সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে শরীফ বিজনেজ পার্ক দোকানে এই চুরির ঘটনাটি ঘটেছে। এই বিষয়ে ভুক্তভোগী শরীফ বলেন,
লকডাউনে দোকান বন্ধ। আর এই সুযোগকে কাজে লাগিয়ে চোর ঘরের টিন কেটে  নগদ ৫২ হাজার টাকা ও প্রায় দেড় লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে। এ নিয়ে থানায় অভিযোগ করা হবে। এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!