হোম » প্রধান সংবাদ » ভালুকায় কঠোর লকডাউনের প্রথম দিনে প্রশাসনের ব্যাপক তৎপরতা

ভালুকায় কঠোর লকডাউনের প্রথম দিনে প্রশাসনের ব্যাপক তৎপরতা

আরিফুল ইসলাম আরিফ: সারা দেশের ন্যায় কঠোর লকডাউন বাস্তবায়নে ভালুকায় ১ই জুলাই বৃহস্পতিবার থেকে চলমান করােনা ভাইরাসের উর্ধ্বমুখী সংক্রমন নিয়ন্ত্রণে ৭দিনের কঠোর বিধিনিষেধের আওতায় লকডাউনের প্রথম দিনে ভালুকায় সকাল থেকে, উপজেলা নির্বাহী অফিসার,সহকারী ভূমি কমিশনার ৩টি টিমের মাধ্যমে উপজেলার পৌর সদর সহ বিভিন্ন এলাকায় সরকারী নির্দেশনা বাস্তবায়নের জন্য সেনাবাহিনী,পুলিশ এবং উপজেলা নির্বাহী

কর্মকর্তা সালমা খাতুন,উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা সহকারী ভূমি মাইন উদ্দিন সহ পুলিশ  প্রশাসন সার্ভিক ভাবে কঠোর তৎপরতা অব্যাহত রেখেছেন।সকাল থেকে কিছু কিছু যানবাহন ছাড়া ট্রাক,অটো রিকশা,পিকআপ চলাচল করতে দেখা গেছে।মার্কেটের অধিকাংশ দোকান পাট বন্ধ রয়েছে।তবে সকালে অভিযান শুরু হলে রাস্তাঘাট ফাকা হয়ে যায়।সকাল থেকে সেনাবাহিনী,পুলিশ সহ আইন

প্রয়ােগকারী সংস্থার সদস্যবৃন্দের পর্যবেক্ষণ করতে দেখা গেছে বিভিন্ন স্থানে এবং সচেতন করার জন্য ভালুকা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং চলছে।নির্দেশনা অমান্য করে মটর সাইকেল,প্রাইভেট গাড়ী চলাচল মাস্ক ব্যবহার না করায় সংক্রামক নিয়ন্ত্রন ও নির্মল আইন/২০১৮ মােতাবেক বিভিন্ন পথচারীকে জরিমানা করা হয়েছে। বাস্তবায়নের জন্য উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী সহ বিভিন্ন পর্যায়ের প্রশাসনের লােকজন মাঠে রয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!