হোম » প্রধান সংবাদ » বদলগাছীতে গ্রামীন পর্যটন উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বদলগাছীতে গ্রামীন পর্যটন উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে গ্রামীন পর্যটন উন্নয়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের আয়োজনে জুমের মাধ্যমে ২৯ জুন বিকাল ৩ টায় অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন। প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন পর্যটন বোর্ডের প্রধান

 

নির্বাহী জাভেদ আহমেদ। আরও যুক্ত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক যুগ্ম -সচিব আবু তাহির মহাঃ জায়েদ, উপ-পরিচালক ইসরাত জাহান কেয়া, সহকারী কমিশনার (ভূমি) সুমন জিহাদী, পাহাড়পুর বৌদ্ধ বিহারের কাষ্টডিয়ান ফজলুল করিম, ট্যুরিষ্ট পুলিশ পরিদর্শক ইফতেখার আহমেদ, মুক্তিযোদ্ধা জবির উদ্দীন, সাংবাদিক আবু সাইদ,

 

সাংবাদিক হাসানুজ্জামান সহ ৮০ জন অনলাইনেএই কর্মশালায় অংশগ্রহণ করেন। প্রধান অতিথি সকলের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বাস্তবায়নের আশ্বাস দেন।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!