
শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ অবিলম্বে সকল পরীক্ষা কার্যক্রম চালু করার সিদ্ধান্ত গ্রহণ ও পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৯ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শাহীন
হাওলাদার, অর্থনীতি বিভাগের মনির আহমেদ ও রসায়ন বিভাগের আহমেদ ইমতিয়াজ প্রমুখ। এ সময় বক্তারা বলেন, ইউজিসির ঘোষণা অনুযায়ী অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেয়া হলেও আমাদের বিশ্ববিদ্যালয়ে সে ধরণের কোন কার্যক্রম নেই। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের নিয়ে কোন চিন্তা-ভাবনাই করছে না, আমাদের অনিশ্চয়তার মাঝে ফেলে দিয়েছে। আমরা দ্রুততম সময়ের মধ্যে সকল পরীক্ষার কার্যক্রম চালু করার জোর দাবি জানাই।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী