
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে গত ২৪ ঘন্টায় ১৩৫ জনের নমুনা পরীক্ষা করে আরও ৪৩ জনের শরীরে সংক্রমণ সনাক্ত হয়েছে। নতুন আক্রান্তের হার ৩১.৮৫%। নতুন সনাক্ত ৪৩জনের মধ্যে সদরে ২৫জন, উল্লাপাড়ায় ২জন, রায়গঞ্জে ৬জন, কামারখন্দে ৭জন, কাজিপুরে ২জন ও তাড়াশে ১জন। এদের মধ্যে কাজিপুরে আতাহার আলী (৫৭) নামের একজন মারা যান।
মঙ্গণবার (২৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এতথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: সৌমিত্র বসাক। তিনি বলেন ৪৩ জনসহ জেলায় সর্বমোট কোভিড-১৯ (করোনা ভাইরাসে) সনাক্তের সংখ্যা দাড়ালো ৪ হাজার ৪০৮জনে। এবং মৃতের সংখ্যা দাড়ালো ৩২জনে।
সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে ১৩৫ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে ৪৩জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এপর্যন্ত জেলায় সর্বমোট সনাক্ত ৪হাজার ৪০৮জন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩২ জনের।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৫৯০ পিস ইয়াবাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
অপবাদ দিয়ে জমি দখলের চেষ্টা? সোনারগাঁয়ে বিএনপি নেতার অভিযোগ
মির্জাপুরে নিখোঁজ তিনদিন পর নদীর পাড়ে মিললো মহিলার লাশ