
মোহাম্মদ পলাশ মিঞা ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় নিখোঁজ দুই শিশুর মরদেহ বিল থেকে উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (২৯ জুন) সকালে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ডালপা গ্রামের কোইয়াল্লার বিল থেকে শিশু দুজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুই শিশু বিজয়নগর উপজেলার ডালাগ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মো. হোসাইন (০৭) ও একই গ্রামের তৌহিদ মিয়ার ছেলে মোরসালিন (০৬)।
নিহতদের পরিবারের বরাত দিয়ে বিজয়নগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ফয়সাল আহমেদ দৈনিক গণমানুষের আওয়াজকে জানান, সোমবার সকালে হোসাইন ও মোরসালিন স্থানীয় অন্য শিশুদের সঙ্গে বাড়ির অদূরে বিলের পাশে খেলতে যায়। এরপর সোমবার (২৮ জুন) সন্ধ্যা থেকে তারা নিখোঁজ ছিল। পরে সন্ধ্যায় পুলিশকে বিষয়টি
জানানো হয়। স্থানীয়রা মঙ্গলবার সকাল ৬টার দিকে ডালপা গ্রামের কোইল্লার বিলে ওই দুই শিশুর মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে। তিনি আরও জানান, নিহত দুইজনের শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন নেই। দুই শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৫৯০ পিস ইয়াবাসহ দুই কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
অপবাদ দিয়ে জমি দখলের চেষ্টা? সোনারগাঁয়ে বিএনপি নেতার অভিযোগ
মির্জাপুরে নিখোঁজ তিনদিন পর নদীর পাড়ে মিললো মহিলার লাশ