হোম » প্রধান সংবাদ » বদলগাছীতে বীর মুক্তিযোদ্ধা মতিউজ্জামানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বদলগাছীতে বীর মুক্তিযোদ্ধা মতিউজ্জামানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:  নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের মৃত মজিবর রহমানের পুত্র বীর মুক্তিযোদ্ধা মতিউজ্জামান ২৫জুন শুক্রবার সন্ধ্যা ৭টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না….. রাজেউন)। মৃত্যুকালে আনুমানিক বয়স ৭৩ বছর। ২৬জুন শনিবার বাদ যোহর রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা

নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ জবির উদ্দীন, সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম দেওয়ান, দপ্তর সম্পাদক মোঃ আফাজ উদ্দীন, বদলগাছী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স, স্থানীয় মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। তিনি ১ স্ত্রী, ১পুত্র, ২ কন্যা, নাতী-নাতনীসহ বহুগুণগ্রাহী রেখে যান।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!