
মনির হোসেন (চাটখিল উপজেলা প্রতিনিধি): সারা বিশ্বের বৈশ্বিক করোনা মহামারীতে বিদেশ ফেরতদের সচেতনতামূলক মাইগ্রেশন প্রোগ্রাম ফোরামের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। যে সকল প্রবাসী ২০২০ সালের হতে অদ্যবধি পর্যন্ত প্রবাস থেকে ফিরে আর যেতে পারেননি। তাদের জন্য বৈধ ভাবে বিদেশে যেতে আগ্রহী, অন্যান্য সেবা ও সচেতনতা বাড়ানোর জন্য গত এপ্রিল মাসে মাইগ্রেশন প্রোগ্রাম ফোরাম কমিটি গঠন করা হয়েছে।
আজ বেলা ১২টায় নোয়াখালী জেলার চাটখিল উপজেলা ব্রাক সেন্টারের সভা কক্ষে মাইগ্রেশন প্রোগ্রাম ফোরামের দ্বিতীয় মিটিং অনুষ্ঠিত হয়েছে। মিটিং এ মাইগ্রেশন প্রোগ্রাম ফোরামের সভাপতি কামরুল কাননের সভাপতিত্বে মিটিং এর কার্যক্রম আরম্ভ করা হয়। বক্তব্য রাখেন মাইগ্রেশন প্রোগ্রাম জেলা কোর্ডিনেটর মোল্লা সিহাব উদ্দিন, চাটখিল উপজেলা কোর্ডিনেটর এমরান হোসেন, সাধারন সম্পাদক মনির হোসেন, আবদুল ওয়াদুদ, এম আর ফারুক ও জহিরুল ইসলাম পলাশ।
জেলা কোর্ডিনেটর সিহাব উদ্দিন তার বক্তব্যে বলেন, বিদেশ ফেরতদের বৈদেশিক কর্মসংস্থান ব্যাংক ও বিভিন্ন এনজিও থেকে ঋণ ও বিদেশ গামীদের নতুন পার্সপোর্ট করা সহ অন্যান্য সহযোগিতা ব্রাকের মাধ্যমে সেবা নিতে পারবেন বলে আশ্বাস দেন। এবং বিদেশ ফেরতদের জেলা জনশক্তি অফিসে নিবন্ধন করার অনুরোধ জানান। সভার সভাপতি কামরুল কানন সমাপনী বক্তব্যে বলেন, সদস্যদের প্রবাসীদের সচেতনতা ও সহযোগিতা করার আহবান জানান।

আরও পড়ুন
নওগাঁ সদর থানার অভিযানে সুলতানপুরের কুখ্যাত সন্ত্রাসী খোকন গ্রফতার
রাষ্ট্রপতির পদত্যাগ, জল্পনার অবসান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
কিশোরগঞ্জে পুলিশ সদস্যদের স্কুল পড়ুয়া ছেলে ট্রাকচাপায় নিহত