
মোঃ ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার ২১-২২ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ বাজেট ঘোষণা করা হয় উপজেলা পরিষদের আয়োজনে সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটোর সভাপতিত্বে অনুষ্ঠানে বাজেট উপস্থাপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বাজেটে উপজেলার এক বছরের আয় ধরা হয়েছে ৪ কোটি ১৯ লাখ ৪৬ হাজার ৪শ ২৮ টাকা। এর বিপরীতে অনুন্নয়ন খাতে ব্যয় বাদ দিয়ে ১৪ টি খাতে জনস্বার্থে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২৭ লাখ ৩ হাজার ৫শ টাকা। উল্লেখ্য, করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় উন্মুক্ত বাজেট ঘোষণা করার কথা থাকলেও তা সীমিত আকারে অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান